সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

এই পুনর্মিলন তো অসম্পূর্ণ, অক্ষয় খান্না নেই

রজত জয়ন্তীতে ‘দিল চাহতা হ্যায়’: আমির-সাইফের পাশে নেই অক্ষয়

রজত জয়ন্তীতে ‘দিল চাহতা হ্যায়’: আমির-সাইফের পাশে নেই অক্ষয়

ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ বলিউডে এক নতুন যুগের সূচনা করেছিল আড়াই দশক আগে। বন্ধুত্ব এবং জীবনের বোধকে দেখানো হয়েছিল অন্য রকম এক গল্পের মোড়কে। ওই সিনেমায় আমির খানের সহশিল্পী ছিলেন সাইফ আলি খান ও অক্ষয় খান্না।

 

সিনেমা মুক্তির ২৫ বছর পূর্তিতে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে পরিচালক ফারহান, আমির, সাইফ, ডিম্পল কাপাড়িয়া, সোনালী কুলকার্নী আলো ছড়ালেও, বাদ থাকলেন তিন বন্ধুর তৃতীয় জন। তিনি অক্ষয় খান্না। ছিলেন না নায়িকা প্রীতি জিনতাও।

 

তবে অক্ষয়ের অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি করেছে বলে জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়া। যদিও এই পুনর্মিলন ঘোষণার পোস্টারে অক্ষয়ের ছবি ছিল।

 

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

তা দেখরে একজন প্রশ্ন করেছেন, ‘অক্ষয় খান্না কোথায়?’ আরও এক জনের মন্তব্য, ‘এই পুনর্মিলন তো অসম্পূর্ণ, অক্ষয় খান্না নেই’।

 

একজন লিখেছেন, ‘সিড নেই, মানে পার্টিও অর্থহীন’।”

 

আর এক অনুরাগীর কথায়, ‘অক্ষয় খান্নাই নেই, যিনি কী না মূল চরিত্রগুলির অন্যতম’।

 

প্রীতি জিনতা প্যারিস সফরে রয়েছেন। আর অক্ষয় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তিনি অনুষ্ঠানে আসতে পারনেনি বলে জানিয়েছেন তার সহকারী।

 

কয়েকটি ছবি ইনস্ট্রাগ্রামে শেয়ার করে ফারহান লিখেছেন, “কীভাবে যেন, ২৫ বছর পরে, আমাদের একে অন্যের বলার অনেক কিছু আছে।”

 

‘দিল চাহতা হ্যায়’ মুক্তি পায় ২০০১ সালে। এই সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় ফারহানের। আকাশ মালহোত্রার চরিত্রে আমির, সমীর মুলচান্দানির চরিত্রে সাইফ এবং সিদ্ধার্থ সিন্হা অর্থাৎ সিড চরিত্রে অক্ষয় পর্দায় আসেন।

 

আমির, সাইফ আর অক্ষয়ের মধ্যকার বন্ধুত্বের টানাপোড়েন, দূরত্ব আর মিলনের সেই গল্প এখনো অনেকে মনে করেন নিজের জীবনেরই প্রতিচ্ছবি। সিনেমার গুরুত্বপূর্ণ অংশ ছিল তিন বন্ধুর গোয়া ভ্রমণ। সেই সফরের পর তাদের বন্ধুত্বের সমীকরণেও ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। আকাশ আর সিডের দূরত্ব শেষে বন্ধুত্ব ফিরে আসার কথা বুঝিয়ে দেয়, কিছু সম্পর্ক অমলিন।

আরও

বিতর্ক নয়, শিল্প দিয়ে বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন

বিনোদন

বিতর্ক নয়, শিল্প দিয়ে বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন

আজ ২৯ আগস্ট, পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ৬৮তম জন্মদিন। ২০০৯ সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেও তার গান, নাম এবং তার সৃষ্টি...

২০২৬-০৮-২৯ ১৩:১৯

মুক্তির দুই বছর পর ওটিটিতে চঞ্চলের এই সিনেমা

বিনোদন

১৮ পুরস্কার ও ১২ উৎসবের স্বীকৃতি মুক্তির দুই বছর পর ওটিটিতে চঞ্চলের এই সিনেমা

নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক পদাতিক-এ মুখ্য চরিত্রে ছিলেন দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। বছর দুয়েক আ...

২০২৬-০৮-২৯ ১০:১০

নেপালে অপু বিশ্বাসের সিনেমার শুটিং থেকে ফিরলেন আটকে পড়া খরাজ, যা জানালেন

বিনোদন

নেপালে অপু বিশ্বাসের সিনেমার শুটিং থেকে ফিরলেন আটকে পড়া খরাজ, যা জানালেন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা তথা হড়পা বানের ছোবলে নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় দুই হাজার মানুষ। এমন বিপর...

২০২৬-০৮-২৮ ২৩:০০

দাদির শেখানো টোটকায় সৌন্দর্যচর্চা, কারিশমার মুখেই রহস্য ফাঁস

বিনোদন

দাদির শেখানো টোটকায় সৌন্দর্যচর্চা, কারিশমার মুখেই রহস্য ফাঁস

একসময় বলিউডের পর্দায় নিজের সৌন্দর্য ও অভিনয়ের জাদুতে দর্শকের হৃদয় জয় করেছিলেন কারিশমা কাপুর। সময়ের সঙ্গে অভিনয়ের পাশাপাশ...

২০২৬-০৮-২৮ ১৯:০৭

দীর্ঘদিন পর বড়পর্দায় বাপ্পারাজ, নায়িকা কলকাতার মধুমিতা

বিনোদন

দীর্ঘদিন পর বড়পর্দায় বাপ্পারাজ, নায়িকা কলকাতার মধুমিতা

দীর্ঘদিন পর আবারও বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। নতুন সিনেমা **‘গুলশানের চামেলী’**তে গুরুত্বপূর্ণ একটি চরিত্...

২০২৬-০৮-২৮ ১৭:১৬

গোপন বিয়ে নাকি চুক্তিভিত্তিক সম্পর্ক? মুখ খুললেন প্রভা

বিনোদন

গোপন বিয়ে নাকি চুক্তিভিত্তিক সম্পর্ক? মুখ খুললেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে নানা আলোচনা চলছে। গোপনে বিয়ে, স্বামীর পরি...

২০২৬-০৮-২৮ ১৪:৪৮