রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

আবেগঘন বার্তায় সালমান শাহকে স্মরণ মৌসুমীর

আবেগঘন বার্তায় সালমান শাহকে স্মরণ মৌসুমীর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর চলে যাওয়ার তিন দশক পেরিয়ে গেলেও তাকে ভুলতে পারেননি তার সহশিল্পী ও দর্শকরা। প্রিয় বন্ধু, সহশিল্পীর প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

সালমান শাহর মৃত্যুর দিনের কথা স্মরণ করে মৌসুমী বলেন, ‘তিন দশক পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে বুকটা ভার হয়ে আসে। ৩০ বছর আগে আজকের দিনেই এমন একটি সংবাদ শুনতে হয়েছিল, যা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না—সালমান আর নেই।’

প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক আজও তাকে নাড়া দেয় জানিয়ে মৌসুমী বলেন, ‘প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক বুকে নিয়ে সেদিন তাকে বিদায় জানাতে হয়েছিল। সময় অনেক দূর এগিয়েছে, কিন্তু সালমানের স্মৃতি একটুও মলিন হয়নি। সালমান শাহকে ভুলে থাকা আসলে সম্ভব নয়।’

মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ বাংলা চলচ্চিত্রে যে প্রভাব তৈরি করেছিলেন, সেটিকে বিস্ময়কর বলে মনে করেন মৌসুমী।

তিনি বলেন, ‘১৯৯৩ থেকে ১৯৯৬—মাত্র চার বছরের অভিনয়জীবন ছিল সালমানের। এত অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে যে প্রভাব সে তৈরি করে গেছে, তা সত্যিই বিস্ময়কর। অসাধারণ অভিনয় আর নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুত সে জায়গা করে নিয়েছিল অসংখ্য দর্শকের হৃদয়ে।’

সালমানের আকস্মিক মৃত্যু নিয়ে আজও প্রশ্ন জাগে মৌসুমীর মনে। তিনি বলেন, ‘আজও তাই মনে প্রশ্ন জাগে, জীবনের ও ক্যারিয়ারের এত উজ্জ্বল সময়ে কেন সে সবাইকে কাঁদিয়ে চলে গেল? হয়তো প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না।’

তবে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে সালমানের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিই মনে করতে বেশি ভালো লাগে বলে জানান মৌসুমী। তার কথায়, ‘তাই উত্তর খোঁজার বদলে সালমানের সঙ্গে কাটানো সময়গুলো মনে করতে ভালো লাগে।

কল্পনার ভেতর এখনো তার সঙ্গে দেখা হয়, কথা হয়। সালমান ছিল নিজের জায়গায় অনন্য।’

মৌসুমী আরো বলেন, ‘চলচ্চিত্র যত দিন বেঁচে থাকবে, দর্শকের ভালোবাসায় তিনিও তত দিন বেঁচে থাকবেন।’

চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন সালমান শাহ। তার অভিনীত সিনেমা ও গান এখনো দর্শক-শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও কমেনি তার প্রতি মানুষের ভালোবাসা।

আর তাই মৃত্যুর তিন দশক পরও সালমান শাহ শুধু একটি নাম নয়; তিনি বাংলা চলচ্চিত্রের এমন এক অমর নায়ক, যাকে ঘিরে দর্শকের ভালোবাসা আজও একইভাবে জীবন্ত।

আরও

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

বিনোদন

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সান্নিধ্য পেলেন জাতীয় দলের পেসার তা...

২০২৬-০৯-০৫ ২০:১৭

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

বিনোদন

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর একটি দৃশ্...

২০২৬-০৯-০৫ ১৮:২৮

৫ সেপ্টেম্বর এলেই কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্য?

বিনোদন

৫ সেপ্টেম্বর এলেই কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্য?

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর একটি দৃ...

২০২৬-০৯-০৫ ১৭:১৪

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

বিনোদন

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সেই ছবির মন্তব্...

২০২৬-০৯-০৫ ১১:২০

মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব’- ঋতাভরীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

বিনোদন

মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব’- ঋতাভরীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

কলকাতার শোবিজ অঙ্গনের অন্ধকার দিক নিয়ে ফের সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা ও ‘মি ট...

২০২৬-০৯-০৪ ১৭:৪০

ব্যাংকের চাকরি ছেড়ে যেভাবে হয়ে উঠেছিলেন মহানায়ক

বিনোদন

ব্যাংকের চাকরি ছেড়ে যেভাবে হয়ে উঠেছিলেন মহানায়ক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, রুপালি পর্দার ‘মহানায়ক’খ্যাত অভিনেতা বুলবুল আহমেদের আজ জন্মদিন। ১৯৩৯...

২০২৬-০৯-০৪ ১১:২৮