সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভেদরগঞ্জ ইউএনও অফিসে চুরি: সিসিটিভিতে ধরা পড়ে পরিচ্ছন্নতাকর্মী

ভেদরগঞ্জ ইউএনও অফিসে চুরি: সিসিটিভিতে ধরা পড়ে পরিচ্ছন্নতাকর্মী

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চুরির ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি তুষার দাস (৩০)। তিনি উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ইউএনও কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন খাঁনের কক্ষের স্টিলের আলমারি থেকে নগদ ৪ লাখ ৬ হাজার টাকা চুরি হয়। একই সঙ্গে হাটবাজারের খাস আদায়ের ১৬ লাখ ৫০ হাজার টাকার দুটি পে-অর্ডারও খোয়া যায়।

ঘটনার পর কার্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে তুষার দাসকে শনাক্ত করা হয়। পরে রোববার (২৯ মার্চ) রাতে শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার দাস চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার সদর থানাপাড়া এলাকা থেকে সুবর্ণা হিরা নামের এক নারীর কাছ থেকে ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, “চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭