শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বেকারত্ব উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আব্দুল্লাহ

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বেকারত্ব উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আব্দুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্ব উৎসাহ করা হচ্ছে। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না।

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার বিকেলে অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর। 

পথসভায় তিনি আরো বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামীর জঞ্জিরে আটকে যায়। যে কারণে ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেড়িয়ে আসতে হবে। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য গোলাম হয়ে কাজ করবে।

হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশোর ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব না। এজন্য নারীদের রাজনীতি সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা ফিরে আশার হুমি দেয়। কিন্তু এ দেশে শেখ হাসিনা কখনোই আসবে না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারো এ দেশে দাফনও হবে না।

আরও

গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি

রাজনীতি

গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই ‘সরকারি প্রতিশ্রুতি সম্...

২০২৬-০৯-০৭ ১৯:৪৫

শেখ হাসিনাকে ঠেকাতে আলাদা কারও প্রয়োজন হবে না: সারজিস আলম

রাজনীতি

শেখ হাসিনাকে ঠেকাতে আলাদা কারও প্রয়োজন হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে ঠেকা...

২০২৬-০৯-০৭ ১৯:৪০

সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী

রাজনীতি

সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন...

২০২৬-০৯-০৭ ১৮:২৩

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

রাজনীতি

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে হুংকার দেবেন না। বিএনপি শহীদ প্রেসড...

২০২৬-০৯-০৫ ২২:৪০

প্রধানমন্ত্রীর ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হচ্ছে: মির্জা আব্বাস

রাজনীতি

প্রধানমন্ত্রীর ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হচ্ছে: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক ভালো কাজ কিছু মানুষের খারাপ কথা ও কর্মকাণ্ডের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-০৫ ২০:৩১

‘ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি’: ফেনীতে ডা. শফিকুর

রাজনীতি

‘ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি’: ফেনীতে ডা. শফিকুর

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশবাসী ভালো নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। ছয় মাস হয়েছে গণহত্যার একটা বিচারেরও অগ্...

২০২৬-০৯-০৫ ১৯:৪৯