সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

তিন বছর এইচ-১বি ভিসা বন্ধের বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

তিন বছর এইচ-১বি ভিসা বন্ধের বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে বড় ভিসা এইচ-১বি বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

অন্তত তিন বছরের জন্য এইচ-১বি ভিসা কর্মসূচি বন্ধ রাখার বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পেশ করেছেন মন্টানার রিপাবলিকান সেনেটর টিম শিহি।

এই বিলে এইচ-১বি ভিসার আবেদনের জন্য ট্রাম্পের প্রস্তাবিত ১ লাখ ডলার ভিসা ফি-ও বিধিবদ্ধ করার করার প্রস্তাব রাখা হয়েছে।

'এন্ড এইচ-১বি অ্যাবিউজ অ্যাক্ট' শীর্ষক এই বিল পেশের পক্ষে সেনেটরদের যুক্তি হল, এইচ-১বি কর্মসূচি তৈরি হয়েছিল শুধুমাত্র সেই সব ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের জন্য, যেখানে যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় দক্ষ কর্মীর অভাব রয়েছে ।

কিন্তু বাস্তবে বহু সংস্থা তুলনামূলক কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিচ্ছে।

মন্টানার রিপাবলিকান টিম শিহি-র কথায়, “এইচ-১বি ভিসা কর্মসূচি কখনোই যোগ্য ও পরিশ্রমী মার্কিনিদের সরিয়ে সস্তা বিদেশি শ্রমিক নিয়োগের জন্য তৈরি হয়নি । নতুন আইন করে সেই অপব্যবহার বন্ধ করা হবে ৷ মার্কিন কর্মীদের স্বার্থ সর্বাগ্রে রাখা হবে ।”

প্রস্তাবিত বিলে বড় পরিবর্তনগুলো হল, আগামী তিন বছরের জন্য কোনও নতুন এইচ-১বি ভিসা দেওয়া হবে না । এই সময়ের মধ্যে গোটা কর্মসূচি পুনর্বিবেচনা করা হবে ।

পরে আবার ভিসা চালু হলেও তা বর্তমান নিয়মে নয়, বরং অনেক বেশি বিধিনিষেধ এবং কঠোর মানদণ্ড মেনে দেওয়া হবে ।

ট্রাম্প প্রশাসন এর আগে গতবছর সেপ্টেম্বরে প্রতিটি এইচ-১বি ভিসার আবেদনের জন্য ১ লাখ মার্কিন ডলার ফি ধার্য করেছিল ।

কিন্তু ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে জানিয়েছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন ফি আরোপ করা যায় না । আদালতের সেই সিদ্ধান্তের মাসখানেক পেরোনোর পর নতুন বিলটি সেনেটে পেশ হল।

এই বিলে সেই বিপুল অঙ্কের ফি-কেই আইনের মাধ্যমে স্থায়ী করার প্রস্তাব রাখা হয়েছে । এই প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের খরচ কয়েক গুণ বাড়বে । ফলে বহু সংস্থা এইচ-১বি ভিসায় কর্মী নিয়োগে নিরুৎসাহিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে এইচ-১বি ভিসা দেওয়ার ক্ষেত্রে লটারির মাধ্যমে আবেদনকারী বেছে নেওয়া হয় । নতুন বিলে সেই ব্যবস্থা বাতিল করে বেতনভিত্তিক নির্বাচন পদ্ধতি চালুর প্রস্তাব রাখা হয়েছে ।

পাশাপাশি একাধিক সংস্থায় একসঙ্গে কাজ করা, তৃতীয় পক্ষের স্টাফিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের মতো প্রচলিত ব্যবস্থাও বন্ধের প্রস্তাব রয়েছে।

আরও একটি প্রস্তাব হল 'ডুয়াল ইনটেন্ট' সুবিধা তুলে দেওয়া । বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা অস্থায়ী কর্মভিসায় থাকলেও একইসঙ্গে স্থায়ী বাসিন্দার (গ্রিন কার্ড) জন্য আবেদন করতে পারে ।

নতুন বিল আইনে পরিণত হলে সে সুযোগও বন্ধ হতে পারে । কেবল তাই নয়, এই শ্রেণির ভিসাধারীরা যাতে তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নিতে না পারেন, সে ব্যবস্থা করারও প্রস্তাব রয়েছে ।

বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কড়া অবস্থান নেওয়া হয়েছে প্রস্তাবিত বিলে। অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেনিং (ওপিটি)-এর মতো কর্মসূচি বাতিল করে বিদেশি ছাত্রছাত্রী এবং নির্দিষ্ট এক্সচেঞ্জ ভিসাধারীদের কাজের অনুমতি তুলে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে ।

তাছাড়া, মার্কিন ফেডারেল সরকারি সংস্থাগুলোকে অ-অভিবাসী ভিসাধারীদের নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়েছে ।

এই বিলকে সমর্থন জানিয়েছে ইমিগ্রেশন অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট এবং ফেডারেশন ফর আমেরিকান ইমিগ্রেশন রিফর্ম।

তারা বলছে, দীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহার হয়েছে এবং এখন সময় এসেছে একে সম্পূর্ণ নতুন কাঠামোয় রূপ দেওয়ার।

বিলটি কার্যকর হতে গেলে প্রথমে কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং তারপর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অনুমোদন লাগবে। এরপর লাগবে প্রেসিডেন্টের স্বাক্ষর।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও

মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক

মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে: রাহুল গান্ধী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক বার্তা দিলেন লোক...

২০২৬-০৭-২৫ ২৩:৩৯

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

আন্তর্জাতিক

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কা...

২০২৬-০৭-২৫ ২৩:৩৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ কিছুটা স্থবির হয়ে...

২০২৬-০৭-২৫ ১১:৪৬

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত...

২০২৬-০৭-২৫ ০৯:০৮

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার এখনই সময়: ট্রাম্প

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার এখনই সময়: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আব্রা...

২০২৬-০৭-২৫ ০৯:০৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাঁচজন ইরানি বিচারকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ত...

২০২৬-০৭-২৪ ২৩:০৪