শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

“উপকূল বাঁচাও, জীবন বাঁচাও”, “উপকূলের কান্না শুনতে কি পান না? হয় বাঁধ দাও, নয়তো ফাঁস দাও”—এমন নানা স্লোগানে মুখরিত হয় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর তীর।

বুধবার (২৯ জুলাই) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস এর বাস্তবায়নে অ্যাকশন এইড এল সহযোগিতায় পদ্মা এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মনিরুজ্জামানের সঞ্চালনাম মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজকর্মী মেহেদী শিকদার, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমিন‌ সোহেল, নজমুল হক সেলিম প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বলেশ্বর নদীর ভাঙন ও জলোচ্ছ্বাসের কারণে প্রতিবছর উপকূলের মানুষ চরম দুর্ভোগের শিকার হন। দুর্বল ও অস্থায়ী বেড়িবাঁধ বারবার ভেঙে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় ফসল, মৎস্যসম্পদ ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। তাই স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, উপকূলীয় জনগণের জীবন-জীবিকা ও সুন্দরবনের পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে পদ্মা এলাকায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক, জেলে, শিক্ষার্থীসহ তিন শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

আরও

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রিকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক কে এম রেজাউল ইসলামে...

২০২৬-০৯-১৮ ১৬:০৮

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

সারা দেশ

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

প্রায় ৫০ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে নেদায়ে ইসলাম উথলী শাখা। সপ্তাহের প্রতি শুক্রবার ফ...

২০২৬-০৯-১৮ ১৬:০৫