শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রিকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক কে এম রেজাউল ইসলামের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম জানান, তিনি গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন। অবসরের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্য ৫ জন শিক্ষকের উপস্থিতিতে বিদ্যালয়ের সকল আসবাবপত্র, নথিপত্র ও কাগজপত্র বুঝিয়ে দিয়ে তিনি রিসিভ কপি গ্রহণ করেন।

সাবেক প্রধান শিক্ষকের অভিযোগ, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু গুরুত্বপূর্ণ কাগজ গোপন রেখেছেন। প্রায় ১২ বছর আগে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান সহ সকল সদস্যগনের সিদ্ধান্তে বিদ্যালয়ের একটি জমি বিক্রি করা হয় এবং সেই টাকা দিয়েই বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৪টি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। সেই পুরোনো বিষয়কে সামনে এনে এখন তার দায়ভার সাবেক প্রধান শিক্ষকের ওপর চাপিয়ে দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে টাকা দাবি করা হচ্ছে।

তিনি আরও জানান, আমার অবসরের পর একটি মীমাংসিত বিষয় নিয়ে একটি কুচক্রী মহল আমাকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এহেন ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এঘটনায় এলএল গালস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমান বলেন সভাপতি সাজ্জাদ সিকদারকে নিয়ে আমার যে ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে সেখানে আমার বক্তব্য স্পষ্ট রয়েছে সেটা দেখে বিষয়টি আপনারাই বিবেচনা করুন।

এ বিষয়ে অত্র বিদ্যালয় এর বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার বলেন আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল এমন কাজ করছে। আমি এঘটনার কিছুই জানিনা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, "বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।###

 

আরও

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

সারা দেশ

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

প্রায় ৫০ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে নেদায়ে ইসলাম উথলী শাখা। সপ্তাহের প্রতি শুক্রবার ফ...

২০২৬-০৯-১৮ ১৬:০৫

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ, খালিশপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

সারা দেশ

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ, খালিশপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮১ সালে নির্মিত দ্বিতল ভবনটি দীর্ঘদিন ধরে ঝু...

২০২৬-০৯-১৮ ১৬:০২

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগের পর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একের পর এক হয়রানির অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগের পর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একের পর এক হয়রানির অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় সমন্বিত চিকিৎসা কার্যক্রম পরিচালনাকারী মাহমুদুল হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, প্রশাস...

২০২৬-০৯-১৮ ১৬:০১

নবায়নযোগ্য জ্বালানি এখনই জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নবায়নযোগ্য জ্বালানি এখনই জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

'নবায়নযোগ্য জ্বালানি এখনই' এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও...

২০২৬-০৯-১৮ ১৫:৫৯