শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে গতিশীল করতে কাজ করছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৮০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত বছরের মতো এবারও সদর উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে।

তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে মনোযোগী ও কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি হলো মাদক। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

আরও

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রিকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক কে এম রেজাউল ইসলামে...

২০২৬-০৯-১৮ ১৬:০৮

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

সারা দেশ

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

প্রায় ৫০ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে নেদায়ে ইসলাম উথলী শাখা। সপ্তাহের প্রতি শুক্রবার ফ...

২০২৬-০৯-১৮ ১৬:০৫

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ, খালিশপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

সারা দেশ

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ, খালিশপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮১ সালে নির্মিত দ্বিতল ভবনটি দীর্ঘদিন ধরে ঝু...

২০২৬-০৯-১৮ ১৬:০২

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগের পর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একের পর এক হয়রানির অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগের পর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একের পর এক হয়রানির অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় সমন্বিত চিকিৎসা কার্যক্রম পরিচালনাকারী মাহমুদুল হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, প্রশাস...

২০২৬-০৯-১৮ ১৬:০১

নবায়নযোগ্য জ্বালানি এখনই জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নবায়নযোগ্য জ্বালানি এখনই জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

'নবায়নযোগ্য জ্বালানি এখনই' এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও...

২০২৬-০৯-১৮ ১৫:৫৯