শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ কৃষকরা। সাড়ে ৪ ঘন্টা পর অবরুদ্ধ কর্মকর্তাকে উদ্ধার করে নাগেশ্বরীর ইউএনও।

শুক্রবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে জেলার নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে। এ বাজারে অবস্থিত ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারীজে সকাল ৮ টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণের শুরু করে ৮ টার আগেই শেষ করে। ৮টার সময় আসা কৃষকেরা সার না পেয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখে এবং মাদারগঞ্জ- ভূরুঙ্গামারী সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে উপ সহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারা বসানো হয়। পরে ৪ ঘন্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এসে জনগণকে শান্ত করার চেষ্টা করে পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে নাগেশ্বরী ফিরে যান।

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে সাতটায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠু হয়েছে। বিতরণ শেষে কয়েক শত কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে। তারা সার না পেয়ে আমাকে অবরুদ্ধ করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পুলিশের সহযোগিতায় দুপুর ১২ টার পর ইউএনও স্যার আমাকে উদ্ধার করে নিরাপদস্হানে নিয়ে আসে। 
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার বলেন,সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এসময় কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কৃষকরা পরে অবরোধ তুলে নেয়। অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে জেলায়। আশা করি শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে।

আরও

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রিকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক কে এম রেজাউল ইসলামে...

২০২৬-০৯-১৮ ১৬:০৮

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

সারা দেশ

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

প্রায় ৫০ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে নেদায়ে ইসলাম উথলী শাখা। সপ্তাহের প্রতি শুক্রবার ফ...

২০২৬-০৯-১৮ ১৬:০৫

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ, খালিশপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

সারা দেশ

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ, খালিশপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮১ সালে নির্মিত দ্বিতল ভবনটি দীর্ঘদিন ধরে ঝু...

২০২৬-০৯-১৮ ১৬:০২

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগের পর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একের পর এক হয়রানির অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগের পর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একের পর এক হয়রানির অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় সমন্বিত চিকিৎসা কার্যক্রম পরিচালনাকারী মাহমুদুল হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, প্রশাস...

২০২৬-০৯-১৮ ১৬:০১

নবায়নযোগ্য জ্বালানি এখনই জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নবায়নযোগ্য জ্বালানি এখনই জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

'নবায়নযোগ্য জ্বালানি এখনই' এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও...

২০২৬-০৯-১৮ ১৫:৫৯