বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর পৃথক অভিযানে ৭২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহ পরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক বিক্রির নগদ ১১ হাজার মিয়ানমারের কিয়াত ও মাদক পরিবহনে ব্যবহৃত সামগ্রীও জব্দ করা হয়েছে। বিকেলে নৌবাহিনীর মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৩টার দিকে নয়াপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি আভিযানিক দল। এ সময় ধাওয়া করে নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামের দুই মাদককারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে একই দিনে শাহ পরীর দ্বীপ এলাকায় নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে অভিযান চালায় নৌবাহিনী। বোটের বিভিন্ন গোপন কুঠুরি থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও মিয়ানমারের ১১ হাজার কিয়াত জব্দ করা হয়েছে।

জব্দ হওয়া ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক দুই ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭