বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি আটক

টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের কুখ্যাত মাদক চোরাকারবারি চক্রের সদস্য এবং তারা সীমান্ত পেরিয়ে ইয়াবার বড় চালানটি বাংলাদেশে নিয়ে এসেছিল।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে র‌্যাব-১৫ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির কর্মকর্তারা।

আটককৃত ব্যক্তিরা হলেন, মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানার ভুসিডং জেলার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমারের একটি সংঘবদ্ধ মাদক চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ১০ জুন বুধবার দিবাগত রাত থেকে নজরদারি বাড়ানো হয়। পরে বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় মো. কবির হোসেনের জমিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবার চালান নিয়ে দেশে প্রবেশকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে মিয়ানমারের দুই নাগরিককে আটক করতে সক্ষম হন। তবে তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে নিয়ে আসে। পরে তাদের কাছ থেকে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক এই দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আরও

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

সারা দেশ

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ...

২০২৬-১০-০১ ১৪:১১

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

সারা দেশ

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

শরীয়তপুরের ডামুড্যায় দলিল টেম্পারিং করে প্রকৃত জমির চেয়ে বেশি জমি নামজারির চেষ্টার অভিযোগে জুলহাস উদ্দিন গাছা নামে এক ব্...

২০২৬-১০-০১ ১৪:১০

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

সারা দেশ

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জান...

২০২৬-১০-০১ ১৪:০৯

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

সারা দেশ

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উপাচার্যদ...

২০২৬-০৯-৩০ ১৭:৪৮

গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

গাইবান্ধায় অবৈধভাবে ইউরিয়া সার আমদানি ও মজুত করে বিক্রির অভিযোগে সানোয়ার মুন্সি নামক এক ব্যবসায়ীর ১৫০ বস্তা ইউরিয়া...

২০২৬-০৯-৩০ ১৭:৩২