বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখনও রাস্তা, ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এ কারণে বিগত সরকারের উন্নয়নের দাবির বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘যেখানেই যাচ্ছি, সেখানেই রাস্তা নেই, ব্রিজ নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানি নেই। তাহলে উন্নয়ন হলোটা কী?’

বিএনপির নেতৃত্বে বিভিন্ন সময়ে দেশের উন্নয়ন হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, ততবার বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭৫-পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে দেশের অর্থনীতি ও কৃষিকে এগিয়ে নিয়েছিলেন। এরপর ১৯৯১ সালে খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর দেশ উন্নয়নের পথে এগিয়েছে। ২০০১ সাল থেকেও উন্নয়নের ধারা অব্যাহত ছিল বলে মন্তব্য করেন তিনি।

দীর্ঘ আন্দোলনের পর জনগণ বিএনপিকে আবার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে শাহে আলম বলেন, ‘আমরা গত সাত মাস ধরে দায়িত্ব নিয়েছি। দেশের মানুষকে আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না; তবে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব। দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার, সরকার তা করবে।’

গাইবান্ধা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিনা ভোটে নির্বাচন, দিনের ভোট রাতে এবং ডামি নির্বাচনের সময়ে গাইবান্ধা জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে এ জেলা অবহেলিত ছিল।’

গাইবান্ধার কৃষি উন্নয়ন, নদীভাঙন রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

আরও

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮

ফেনীতে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, কার্ড বিতরণ ও সোলার বিদ্যুৎ

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, কার্ড বিতরণ ও সোলার বিদ্যুৎ

দিনব্যাপী সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। সফরে তিনি...

২০২৬-১০-০১ ১৪:১৭

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

সারা দেশ

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

ঝিনাইদহের মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও...

২০২৬-১০-০১ ১৪:১২