বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মিরপুরে হকারদের হামলায় আহত চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ারকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, ভৌগোলিকভাবে যে জায়গাগুলো সিটি করপোরেশনের আওতাধীন, সেগুলো দখল হলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করবে উত্তর সিটি করপোরেশন।
মিরপুরের ঘটনায় জামায়াতের আমিরের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা সিটি করপোরেশন আসনভিত্তিক নয়; নাগরিকদের সেবা নিশ্চিত করতেই অভিযান পরিচালনা করছে। সিটি করপোরেশনের আওতাধীন যেকোনো এলাকায় এ অভিযান হতে পারে।
অভিযান পরিচালনায় কোনো ধরনের চাপ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিএনপির কর্মী, আমি প্রশাসক। আমাকে চাপ প্রয়োগের সুযোগ নেই। সিটি করপোরেশনের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই প্রশাসকের কাজ।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয়হীনতার মন্তব্যের বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেই সিটি করপোরেশন অভিযান পরিচালনা করছে।
এর আগে ডিএনসিসি প্রশাসক আহত চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ারের শারীরিক অবস্থার খোঁজ নেন।