বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

ঝিনাইদহের মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া এলাকায় ভৈরবা-গাড়াপোতা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুল্লাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে পাখি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মামুন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ভ্যানে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত মামুনের বাড়ি দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে ভৈরবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহতের বিষয়টি নিশিত করেন।

দুর্ঘটনার কারণ ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

আরও

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮

ফেনীতে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, কার্ড বিতরণ ও সোলার বিদ্যুৎ

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, কার্ড বিতরণ ও সোলার বিদ্যুৎ

দিনব্যাপী সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। সফরে তিনি...

২০২৬-১০-০১ ১৪:১৭