মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সমুদ্রের নিচের গুহায় আটকে মর্মান্তিক মৃত্যু, চারজনের মরদেহ শনাক্ত

সমুদ্রের নিচের গুহায় আটকে মর্মান্তিক মৃত্যু, চারজনের মরদেহ শনাক্ত

মালদ্বীপে সমুদ্রের নিচে থাকা গুহায় আটকে মৃত্যু হওয়া চার ইতালীয় পর্যটকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা ভাভু আতোলের একটি ১৯৭ ফুট গভীর গুহায় আটকা পড়েন। দুর্ঘটনার সময় সেখানে স্কুভা ডাইভিং করছিলেন তারা। সব মিলিয়ে এ ঘটনায় পাঁচ পর্যটকসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৮ মে) তাদের মরদেহ শনাক্ত করেন ফিনল্যান্ড ও মালদ্বীপের অত্যন্ত প্রশিক্ষিত ডুবুরিরা।

গত বৃহস্পতিবার সেখানে স্কুভা ডাইভিং করতে গিয়েছিলেন মোট পাঁচ ইতালীয় পর্যটক। এরমধ্যে একজনের মরদেহ সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। বাকি চারজন নিখোঁজ ছিলেন।

নিখোঁজদের খুঁজতে গিয়ে মালদ্বীপের সেনাবাহিনীর এক ডুবুরি গত শনিবার প্রাণ হারান। এরপর উদ্ধার অভিযান স্থগিত করে দেওয়া হয়।

মালদ্বীপ সরকারের মুখপাত্র মোহাম্মদ হোসেনই শরীফ বিবিসিকে বলেছেন, “মরদেহগুলো উদ্ধার করতে আরও অভিযান চালানো হবে।”

কাল মঙ্গলবার দুটি মরদেহ আর বুধবার বাকি দুটি মরদেহ উদ্ধার করে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমুদের নিচের ওই গুহাটির তৃতীয় সেকশনে মরদেহগুলো শনাক্ত করা হয়। যা গুহার প্রবেশদ্বার থেকে সবচেয়ে দূরে অবস্থিত।

ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার প্রথম যে পর্যটকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় তার দেহটি গুহার প্রবেশদ্বারে পাওয়া যায়।

বিবিসি জানিয়েছে, নিহত পাঁচ ইতালীয় পর্যটকের মধ্যে চারজন জেনোয়া বিশ্ববিদ্যালয় দলের ছিলেন। তারা হলেন প্রফেসর মনিকা মন্তেফেলকন, তার মেয়ে জর্জিয়া সোম্মাকাল এবং গবেষক মুরিয়েল ওদ্দেনিনো ও ফেদ্রিকো গুয়ালতেইরি।

আর অন্যজন হলেন বোট অপারেশন ম্যানেজার এবং ডাইভিং ইন্সট্রাক্টর জিয়ানলুকা বেনেদেত্তি।

বৃহস্পতিবার সকালে গুহাটির কাছের পানির নিচে প্রবেশ করেন তারা। কিন্তু আর কেউই উপরে ওঠে আসেননি। এরপর তাদের খোঁজা শুরু হয়।

যে সময় দুর্ঘটনা ঘটে তখন সমুদ্র বেশ উত্তাল ছিল। সেখানে ওই সময় হলুদ সতর্কতা জারি ছিল।

মালদ্বীপ সরকার জানিয়েছে, প্রবাল প্রাচীর ও গভীর সমুদ্রে ডুব দেওয়ার বিষয়ে হাতেকলমে শিখতে তারা সেখানে গিয়েছিলেন। এগুলোর জন্য তাদের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা সমুদ্রের নিচের গুহার নিচে যে প্রবেশ করবেন সেটি কেউ জানত না। কারণ এ ব্যাপারে তারা কোনো অনুমতিও নেননি।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫