মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

স্লিপার বাসে তিন সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার চালক-হেলপার

স্লিপার বাসে তিন সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার চালক-হেলপার

ভারতের রাজধানী দিল্লীতে দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসের ভেতরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী তিন সন্তানের জননী। কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে জোর করে বাসে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি েজানিয়েছে, গত সোমবার রাতে দিল্লির রানি বাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দুই ব্যক্তি বাসের ভেতরে ওই নারীকে ধর্ষণ করে। নির্যাতনের শিকার নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় বসবাস করেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন।

Delhi Police জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

এদিকে ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস –এর প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মে রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। এ সময় সরস্বতী বিহারের একটি বাসস্টপে একটি স্লিপার বাস এসে দাঁড়ায়।

প্রতিবেদন অনুযায়ী, সময় জানতে বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে যান ওই নারী। এরপর তাকে জোর করে বাসের ভেতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে বাসটি নাংলোইয়ের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, মেডিকেল পরীক্ষা শেষে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫