শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

চাঞ্চল্যকর ও নৃশংস শিশু জান্নাতুল হত্যা মামলার অন্যতম প্রধান ও পলাতক আসামি মজিবুরকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

রবিবার (১৯ জুলাই) ময়মনসিংহ র‍্যাব-১৪ হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলেন,গত রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজিবুর নেত্রকোনা জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ৪ মে বিকেলে কলমাকান্দা থানার হুগলি গ্রামের মোঃ আর্শাদ মিয়ার শিশু কন্যা জান্নাতুল নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবার কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে ৬ মে সকালে বাড়ির পাশের একটি ফসলি জমির আইল থেকে মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা অবস্থায় শিশু জান্নাতুলের ক্ষতবিক্ষত ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাতুলের পিতা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আসামি মজিবুর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

র‍্যাব-১৪ এর একটি চৌকস দল মামলাটির ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‍্যাব-১০ (যাত্রাবাড়ী) এর সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯