শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন, ‘নাগরিক যে কোনো সময় দেশে ফিরতে পারেন’

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন, ‘নাগরিক যে কোনো সময় দেশে ফিরতে পারেন’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে দেশে ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনীতিতে ভিন্নমত প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে। কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা বা ভিন্নমতকে বাদ দেওয়ার বিষয়টি রাজনীতির স্বাভাবিক চর্চা নয়- এমন মন্তব্য করেন তিনি।

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার ভিন্নমত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা।

আরও

সুপারশপে কেনাকাটায় ঢাকা-ব্যাংকক কাপল টিকিট জেতার সুযোগ

সারা দেশ

সুপারশপে কেনাকাটায় ঢাকা-ব্যাংকক কাপল টিকিট জেতার সুযোগ

সুপারশপ ইউনিমার্টে কেনাকাটা করে ঢাকা-ব্যাংকক রুটে দুজনের যাওয়া-আসার বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ফ...

২০২৬-০৯-১৯ ২১:০৯

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

সারা দেশ

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫২...

২০২৬-০৯-১৯ ২১:০৬

যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সারা দেশ

যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নড়াইলে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়নস্ত্রণ অধিদপ্তর। তারা দুইজনই যানবাহন শ্রমিক। শনিবার (১৯ সেপ্...

২০২৬-০৯-১৯ ২০:৩৬

অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন

সারা দেশ

অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস নামে আর...

২০২৬-০৯-১৯ ২০:০৪