ইউনিমার্টের সঙ্গে যৌথভাবে মাসব্যাপী এ ক্যাম্পেইন শুরু করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
ক্যাম্পেইনে সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-ব্যাংকক রুটে দুজনের যাওয়া-আসার বিমান টিকিট। দ্বিতীয় সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহকের জন্য রয়েছে ঢাকা-কক্সবাজার রুটে দুজনের যাওয়া-আসার অভ্যন্তরীণ বিমান টিকিট। তৃতীয় সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন ইউনিমার্টে কেনাকাটার জন্য ১০ হাজার টাকার ভাউচার।
ক্যাম্পেইনে অংশ নিতে ফুডপ্যান্ডা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ইউনিমার্ট থেকে কেনাকাটা করতে হবে। একজন গ্রাহককে ক্যাম্পেইন চলাকালে কমপক্ষে ১০ হাজার টাকার পণ্য কিনতে হবে। সেপ্টেম্বর মাসজুড়ে একজন গ্রাহকের মোট কেনাকাটার পরিমাণ হিসাব করে বিজয়ী নির্বাচন করা হবে।
ফুডপ্যান্ডা জানিয়েছে, দেশের বড় শহরগুলোর সুপারস্টোরের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে রিটেইল ও গ্রোসারি সেবা সম্প্রসারণ করছে তারা। এরই ধারাবাহিকতায় ইউনিমার্টের সঙ্গে যৌথভাবে এ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
গ্রাহকদের জন্য বিভিন্ন ডিল ও পুরস্কারের পাশাপাশি কেনাকাটায় নানা ধরনের সুবিধা দেওয়ার লক্ষ্যেই এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।