শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে বিএনপি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ময়মনসিংহে বিএনপি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুক্তাগাছা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শহরের নন্দীবাড়ি অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, "আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির প্রকৃত সম্পদ। তাদের মেধা, মনন ও নীতি-নৈতিকতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।" শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

একই সাথে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং দৃঢ় নৈতিক মূল্যবোধ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক, কৃতি শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৮৮ লাখ ৯২ হাজার টাকা

সারা দেশ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৮৮ লাখ ৯২ হাজার টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগচিতে এক মাস চারদিন পর গণনা করে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে...

২০২৬-০৯-১৯ ১৮:৩৫

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

সারা দেশ

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত দুই দিন বহু নাটক করা হয়...

২০২৬-০৯-১৯ ১৮:২৮

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় ‘ক্লু’ পাওয়ার দাবি পুলিশের

সারা দেশ

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় ‘ক্লু’ পাওয়ার দাবি পুলিশের

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় ‘ক্লু’ পাওয়ার দাবি করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে একজনকে হ...

২০২৬-০৯-১৯ ১৮:০৫

লালমাই পাহাড়ে কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

সারা দেশ

লালমাই পাহাড়ে কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (...

২০২৬-০৯-১৯ ১৭:৫৮

সৌদি-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ইরানের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না: পাকিস্তান

সারা দেশ

সৌদি-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ইরানের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না: পাকিস্তান

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের নতুন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ইরানের সঙ্গে ইসলামাবাদের কৌশলগত সম্পর্কে কোনো প্র...

২০২৬-০৯-১৯ ১৭:১৬

ফসলের সাথে এ কেমন শত্রুতা! রাতে কীটনাশক দিয়ে কৃষকের মাষকলাই ক্ষেত ধ্বংস

সারা দেশ

ফসলের সাথে এ কেমন শত্রুতা! রাতে কীটনাশক দিয়ে কৃষকের মাষকলাই ক্ষেত ধ্বংস

রাজবাড়ীর পাংশায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের মাষকলাই ক্ষেতে ঘাসমারা বিষ (কীটনাশক) প্রয়োগ করে পুরো ফসল নষ্ট করে দিয়েছে দু...

২০২৬-০৯-১৯ ১৭:১৪