সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁয়ে যুবদলের মশাল মিছিল

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁয়ে যুবদলের মশাল মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

গতকাল শনিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের আয়োজিত মিছিলে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মশাল মিছিলে অংশ নেন।

মশাল মিছিলে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, যুবদল নেতা রাকিবুল হাসান, কাইছার আহমেদ, সোহেল রানা, হযরত আলী রানা, আল-আমিন, ওমর ফারুক টিটু, জহিরুল ইসলাম জনি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মশাল হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

সংক্ষিপ্ত সভায় বক্তব্যে যুবদল নেতারা বলেন, গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা ও মানুষের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। অন্যায়, অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

আরও

শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সারা দেশ

শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি...

২০২৬-০৯-২০ ২০:২২

খুলনা শহর বর্ধিতকরণের নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায়

সারা দেশ

খুলনা শহর বর্ধিতকরণের নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায়

আজকের বাস্তবতায় আধুনিক বিশে^র ভাবনাটাই আমাদের ভাবতে হবে। শহর বর্ধিতকরণের নথিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষ...

২০২৬-০৯-২০ ২০:১৯

তিস্তা-ধরলায় বাড়ছে পানি, নদীপাড়ে ভাঙন আতঙ্ক

সারা দেশ

তিস্তা-ধরলায় বাড়ছে পানি, নদীপাড়ে ভাঙন আতঙ্ক

ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীতে পানি বাড়তে শুরু হয়েছে। পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদ...

২০২৬-০৯-২০ ২০:১৩

মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে রাস্তার সিসি ঢালাই

সারা দেশ

মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে রাস্তার সিসি ঢালাই

মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনি মাঝি বাড়ির রাস্তা ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি মীরস...

২০২৬-০৯-২০ ১৯:৪২

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

সারা দেশ

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএনবি মোড় এলাকায় অবস্থিত ‘জাফর হোমিও হল’ নামের একটি প্রতিষ্ঠানে চলছে রমরমা অপচিকিৎসা বাণিজ্য।...

২০২৬-০৯-২০ ১৮:১৭