রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় তিনটি ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় তিনটি ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২০ সেপ্টেম্বর )ভোরের দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা-র বাসভবনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। এর ঠিক দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এর আরও দুই মিনিট পর, অর্থাৎ ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের সময় হামলাকারীরা 'জয় বাংলা' স্লোগান দেয়। পরপর তিনটি বিকট শব্দে ঘুম ভেঙে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
 

ঘটনার বর্ণনা দিয়ে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ‘ফজরের আজানের কিছু আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের সামনে এবং পরে দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিকট শব্দে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। আমাদের এই এলাকায় এর আগে কখনো এমন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি আশপাশের লোকজনও রাস্তায় চলে এসেছেন। পরে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো উদ্ধার করে নিয়ে যায়।’
 

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বোমাসদৃশ ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

সারা দেশ

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তিন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমজ দুই...

২০২৬-০৯-২০ ১৮:১২

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

সারা দেশ

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানঘর বরাদ্দ বাবদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, নৈশআঁধারে দোকান দখল-চুর...

২০২৬-০৯-২০ ১৮:১১

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

সারা দেশ

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ২৬১টি স্টেইনলেস স্টিল ডাস্...

২০২৬-০৯-২০ ১৮:০৯

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড়ে অংশ নিল চার শতাধিক শিক্ষার্থী

সারা দেশ

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড়ে অংশ নিল চার শতাধিক শিক্ষার্থী

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠি...

২০২৬-০৯-২০ ১৬:৪২

মহেশপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১, ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

সারা দেশ

মহেশপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১, ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক, তিন বোতল ভারতীয় সিরাপ এবং অবৈধভাবে...

২০২৬-০৯-২০ ১৬:৩৯

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

সারা দেশ

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষা...

২০২৬-০৯-২০ ১৬:৩৮