রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মীরসরাই উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ পারভেজ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মীরসরাই উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা খাঁজা মঈন উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার দপ্তর সম্পাদক মাওলানা মুজিব উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মীরসরাই উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ বিন শরিফী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ নুর নবী।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নৈতিক ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন নয়, দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, কৃতি সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, অভিভাবক, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

আরও

কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ

সারা দেশ

কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামে আবারও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘদিন অপেক্ষার পর সার না পেয়ে প্রায় ঘন্টাখানেক কুড়িগ্রাম -ভুরুঙ্গামারী মহাস...

২০২৬-০৯-২০ ১৬:৩২

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে চার ফসলি আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চাঁদবিল গ্রামের কৃষক ও এল...

২০২৬-০৯-২০ ১৬:২৭

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

সারা দেশ

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে অভিযোগ করে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন ডিজিটাল...

২০২৬-০৯-২০ ১৬:২৩

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

সারা দেশ

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

পটুয়াখালী সদর উপজেলায় ঢাকাগামী একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে...

২০২৬-০৯-২০ ১৬:২২