রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে অভিযোগ করে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলের দিকে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটে সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানান বক্তারা।‎

ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি, জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাগরিক নেতা অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, কমিউনিস্ট নেতা রেবতী মোহন বর্মন, গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নাট্যকর্মী শাহ আলম বাবলু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আকতার, মানবাধিকার কর্মী অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, এ.কে.এম মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক, বিশিষ্ট আইনজীবী অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, রবিদাস ফোরামের খিলন রবিদাস প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাড. ফারুক কবীর। বক্তারা বলেন, আধুনিক উন্নত প্রযুক্তির নামে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটারে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। এছাড়া গ্রাহকরা নানারকম হয়রানির শিকার হচ্ছেন।

প্রতিবাদ সমাবেশে গ্রাহক শোষণ ও হয়রানির গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎখাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎখাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি উত্থাপন করা হয়।
 

আরও

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬

সারা দেশ

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছ...

২০২৬-০৯-২০ ১৬:৩৬

কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ

সারা দেশ

কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামে আবারও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘদিন অপেক্ষার পর সার না পেয়ে প্রায় ঘন্টাখানেক কুড়িগ্রাম -ভুরুঙ্গামারী মহাস...

২০২৬-০৯-২০ ১৬:৩২

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে চার ফসলি আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চাঁদবিল গ্রামের কৃষক ও এল...

২০২৬-০৯-২০ ১৬:২৭

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

সারা দেশ

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

পটুয়াখালী সদর উপজেলায় ঢাকাগামী একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে...

২০২৬-০৯-২০ ১৬:২২