রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আশুলিয়ায় পোশাক কারখানার গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, আহত ১৪

আশুলিয়ায় পোশাক কারখানার গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, আহত ১৪

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ আহতের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ওই পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে বিকর্ট শব্দে বিস্ফোরণের পরে লরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জামগড়া প্রীতি পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে একটি লরিতে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও জিরাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রাত সাড়ে ৮ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ ঢাকা পোস্টকে বলেন, জামগড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৪-৫ জন দগ্ধ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।

জিরাবো ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ২টি করে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরও

তিস্তা-ধরলায় বাড়ছে পানি, নদীপাড়ে ভাঙন আতঙ্ক

সারা দেশ

তিস্তা-ধরলায় বাড়ছে পানি, নদীপাড়ে ভাঙন আতঙ্ক

ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীতে পানি বাড়তে শুরু হয়েছে। পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদ...

২০২৬-০৯-২০ ২০:১৩

মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে রাস্তার সিসি ঢালাই

সারা দেশ

মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে রাস্তার সিসি ঢালাই

মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনি মাঝি বাড়ির রাস্তা ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি মীরস...

২০২৬-০৯-২০ ১৯:৪২

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

সারা দেশ

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএনবি মোড় এলাকায় অবস্থিত ‘জাফর হোমিও হল’ নামের একটি প্রতিষ্ঠানে চলছে রমরমা অপচিকিৎসা বাণিজ্য।...

২০২৬-০৯-২০ ১৮:১৭

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

সারা দেশ

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তিন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমজ দুই...

২০২৬-০৯-২০ ১৮:১২

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

সারা দেশ

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানঘর বরাদ্দ বাবদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, নৈশআঁধারে দোকান দখল-চুর...

২০২৬-০৯-২০ ১৮:১১