শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেয়াদোত্তীর্ণ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক স্বপন সেখ। তিনি জানান, সংগঠনের কর্মকাণ্ড আরও চাঙা করতে দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হবে।

সাংগঠনিক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই ১৯ সদস্যের সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে জুনায়েদ হোসেন সবুজকে সভাপতি এবং সেরাজুল ইসলাম সেরাজকে সাধারণ সম্পাদক করা হয়।

পরে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে ৮৮ জন সহসভাপতি, ৬৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩২ জন সহসাধারণ সম্পাদক, ৫৪ জন সহসাংগঠনিক সম্পাদক এবং ৯৪ জনকে সদস্য করা হয়েছিল।

আরও

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রিকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক কে এম রেজাউল ইসলামে...

২০২৬-০৯-১৮ ১৬:০৮