বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

নাটোরের সিংড়া উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের কর্মসূচিতে সিংড়া উপজেলায় মোট ৩৪ হাজার ৮৪৩ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে উপজেলাজুড়ে ২ হাজার ২২৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম খোকন জানান, ১১ দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ৮ দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে এবং ৫ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। উপজেলার ৩৬৯টি সাব-ব্লক ও একটি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭