শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শহীদ সাগর হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

শহীদ সাগর হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ রেদোয়ান হাসান সাগরের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ সাগর চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা। এরপর মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহাবুবুল আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “শহীদ সাগরসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করা হবে। কোনো অপশক্তি হত্যাকারীদের রক্ষা করতে পারবে না।”

তিনি অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোর ঘটনায় তৎকালীন সংসদ সদস্য মোহিতুর রহমান শান্ত, তৎকালীন মেয়র ইকরামুল হক টিটু এবং আমিনুল হক শামীম জড়িত ছিলেন। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম শর্ত হলো হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯