বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা ১০ বাংলাদেশি নাগরিককে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্প সংলগ্ন নাকুগাঁও আইসিপি এলাকায় এমপি-১১১৬ পিলারের কাছে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

ভারতের ২২ বিএসএফ কিলাপাড়া ক্যাম্পের সদস্যরা ৩৯ বিজিবির হাতিপাগার ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে।

হস্তান্তর করা ১০ জনই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন—চর বায়েরমারী গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সুভান আলী (২৩), পানিহার গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে মো. আব্দুল মারুফ রহমান (২১), আমতোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলাম (২১), সাগনগুঁটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুল আলিম (২৬), মোলাইন গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. আলামিন (২৩)।

এছাড়াও রয়েছেন বিশ্বনাথপুর গ্রামের শ্রী মুরারির ছেলে শ্রী মদু মুরারি (৩৪), মানিকচর গ্রামের আব্দুল কালামের ছেলে মো. অনিকুল ইসলাম (২৫), দীঘা মিয়াপাড়া গ্রামের মো. সেতাজের ছেলে মো. তাজেল (২৫), একই এলাকার মো. ইসমাইলের ছেলে মো. মেসবাউল (২১), দিয়ার মানিকচক গ্রামের মো. তোফাজ্জুল হোসেনের ছেলে মো. আব্দুল হাকিম (৪৯)।

বিজিবি হাতিপাগার ক্যাম্প কমান্ডার মো. ফুল মিয়া জানান, হস্তান্তরকৃত সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা এবং তারা শ্রমিক হিসেবে কাজ করতেন। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন তারা। পরে মেঘালয় পুলিশ তাদের আটক করে এবং বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নালিতাবাড়ী থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, আজ সকালে বিএসএফ ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি আমাদের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দুই দিন আগে মেঘালয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে বিএসএফের মাধ্যমে আজ তাদের ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮