বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে ফ্যামিলি কার্ড পেলো দুই সহস্রাধিক নারী

যশোরে ফ্যামিলি কার্ড পেলো দুই সহস্রাধিক নারী

শনিবার বিকেলে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুরিয়া স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে নারীদের মাঝে এ ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সাথে একযোগে এই মানবিক ও যুগান্তকারী কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২,০৪২টি উপকারভোগী পরিবারের সদস্যরা তাদের মুঠোফোনে ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তার পেয়ে যান। টাকা পাওয়ার সাথে সাথে উপস্থিত নারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ভার্চুয়ালি উদ্বোধন পর্ব শেষ হওয়ার পর মাঠ পর্যায়ে নির্বাচিত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী দ্বিতীয় দফায় যশোরের অবহেলিত নারীদের এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও নারী ক্ষমতায়নে এক বিশাল ভূমিকা রাখবে। একইসাথে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিসহ দুই হাজার সুবিধাভোগী নারী উপস্থিত ছিলেন।

আরও

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন...

২০২৬-০৯-২৩ ২২:৪২

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...

২০২৬-০৯-২৩ ২২:৪০

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...

২০২৬-০৯-২৩ ২২:২৮

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন  ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

সারা দেশ

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...

২০২৬-০৯-২৩ ২২:২৩

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

সারা দেশ

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...

২০২৬-০৯-২৩ ২২:২০

রাজবাড়ী‌তে  ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

সারা দেশ

রাজবাড়ী‌তে ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

২০২৬-০৯-২৩ ২২:১৬