শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক এএসআইসহ গ্রেফতার-২

গাইবান্ধায় ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক এএসআইসহ গ্রেফতার-২

গাইবান্ধা পৌর শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক পুলিশের এএসআই মনিরুজ্জামান মনির পলাশ (৪৭) ও স্বাধীন মিয়াকে (৩০) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

শনিবার (১৬ মে) বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্ত নজরুল ইসলাম ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মনিরুজ্জামান মনির পলাশ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের মৃত্যু শমসের আলীর ছেলে। তিনি সাবেক পুলিশের সহকারি উপ -পুলিশ পরিদর্শক (এএসআই) ছিলেন এবং স্বাধীন মিয়া ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে ।

এর আগে শুক্রবার ( ১৫ মে) দুপুরের দিকে গাইবান্ধা পৌর শহরের বাস টার্মিনাল এলাকা থেকে স্বাধীন নামেরএকজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে মনিরুজ্জামান মনির পলাশকে গ্রেপ্তার করা হয় ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে গাইবান্ধার পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় অরিন ট্রাভেলস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ইয়াবা ট্যাবলেটৌ বিক্রয়ের অভিযোগে স্বাধীন মিয়াকে গ্রেফতার করা হয়। অপরদিকে গ্রেফতারকৃত স্বাধীন মিয়ার তথ্যের ভিত্তিতে শুক্রবার বোয়ালিয়া ইউনিয়নের ফলিয়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে মনিরুজ্জামান মনির পলাশকে গ্রেফতার করা হয়। এ সময় আরো এক মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান মনির পলাশ ও স্বাধীন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে ।

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০