সারা দেশ
ভোলায় দুই ইটভাটায় সাড়ে ৪লাখ টাকা জরিমানা
ভোলায় কৃষি জমির মাটি কেটে ইট তৈরী করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ইটভাটার মালিককে সাড়ে ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে একটি ইটভাটার কাঁচা ইট পানি ধ্বংস করা হয়েছে। শনিবার (১৬মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলার দৌলতখান ও লালমোহনে অবৈধ ইটভাটায় এ অভিযান চালানো হয়।ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. তোতা মিয়া জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলার দৌলতখান এবং লালমোহন উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে কৃষি জমির মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করার দায়ে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা গ্রিন ব্রিকসের মালিক মো. শাহে আলমকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে পানি দিয়ে প্রস্তুতকৃত ইট ধ্বংস করা হয়েছে। এছাড়াও একই অপরাধে লালমোহন উপজেলার গজারিয়া খালগোড়া এলাকার মেসার্স মো. ইউছুফ ব্রিকসের মালিক মো. জাহাঙ্গীর আলমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান এবং মো. আশরাফুল আলম। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া।অভিযানে নৌবাহিনী , কোস্ট গার্ড, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
আরও
সারা দেশ
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফেনীতে গণমিছিল করেছে ১১ দলীয় জোট।
২০২৬-০৭-০৪ ২১:২৬
সারা দেশ
ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে
বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...
২০২৬-০৭-০৪ ২১:২৫
সারা দেশ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৭-০৪ ২১:২৪
সারা দেশ
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...
২০২৬-০৭-০৪ ২০:১১
সারা দেশ
পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার
পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...
২০২৬-০৭-০৪ ২০:০৬
সারা দেশ
পরীক্ষায় প্রক্সি, দুজনের ১৫ দিনের জেল
নওগাঁর পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দেওয়ার অপরাধে মূল পরী...
২০২৬-০৭-০৪ ২০:০১