শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সন্দ্বীপ ঘাটে জাহাজ-পন্টুন সংঘর্ষ

সন্দ্বীপ ঘাটে জাহাজ-পন্টুন সংঘর্ষ

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে চলাচলকারী বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মালঞ্চ সন্দ্বীপের গুপ্তছড়া ফেরীঘাটে ভিড়ার সময় পন্টুনে সজোরে ধাক্কা দেয়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এ ঘটনায় পন্টুনের প্লাটফর্ম ফেটে যায় এবং অন্তত দুজন আহত হন। আতঙ্কে একজন যাত্রী সাগরে ঝাঁপ দিলে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরীঘাটে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রী নিয়ে সন্দ্বীপে পৌঁছায়।

ঘাটে উপস্থিত প্রত্যক্ষদর্শী বিপ্লব মুজিব জানান, প্রবাস থেকে আসা তার বোনের জামাতাকে রিসিভ করতে তিনি ঘাটে অবস্থান করছিলেন। জাহাজ ভিড়ার ভিডিও ধারণ করার সময় হঠাৎ মাইকে জরুরি ঘোষণা দিয়ে লোকজনকে সরে যেতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই দ্রুতগতিতে আসা জাহাজটি পন্টুনে সজোরে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, ধাক্কার সঙ্গে সঙ্গে পন্টুনে থাকা লোকজন আতঙ্কে দৌড়ে সরে যান। এ সময় হুড়োহুড়িতে দুজন বয়স্ক ব্যক্তি পড়ে গিয়ে আহত হন। ভয়ে একজন সাগরে ঝাঁপ দিলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। ঘটনার পর জাহাজে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও তাদের কেউ গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়নি।

জাহাজের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না জানতে চাইলে এমভি মালঞ্চের মাস্টার দেলোয়ার হোসেন বলেন, ‘পন্টুনের আশপাশে থাকা কয়েকটি ছোট বোটকে রক্ষা করতে গিয়ে পন্টুনের সঙ্গে ধাক্কা লাগে। পন্টুনের তেমন বড় ক্ষতি হয়নি।’
তবে বিআইডব্লিউটিএ’র নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. সেলিম বলেন, ঘটনায় পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে জাহাজের মাস্টার দায়িত্বস্থলে ছিলেন না। অন্যরা দায়িত্ব পালন করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে দায়িত্বস্থলে না থাকার অভিযোগ অস্বীকার করেছেন জাহাজের মাস্টার দেলোয়ার হোসেন।

আরও

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গাইবান্ধায বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠি...

২০২৬-০৭-০৪ ১৯:৫৯

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত শনাক্ত

সারা দেশ

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত শনাক্ত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটে...

২০২৬-০৭-০৪ ১৯:৫৫