মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাড়িতে ৪০ বস্তা সার মজুত, ডিলারকে জরিমানা

বাড়িতে ৪০ বস্তা সার মজুত, ডিলারকে জরিমানা

গাইবান্ধার সাঘাটায় অনুমোদিন এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমতি ছাড়া বাড়িতে ৪০ বস্তা এমওপি (পটাশ) সার মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। সন্ধ্যায় উপজেলার বোনারপাড়া এলাকার মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মুঞ্জুরুল হককে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

‎সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, অনুমোদিত সার ডিলার মুঞ্জুরুল হক বোনারপাড়ার তার নির্ধারিত বিক্রয় কেন্দ্রের বাহিরে সার পরিবহন করার বিষয়টি সাঘাটা কৃষি অফিস সংশ্লিষ্টদের নজরে আসে। পরে বিষয়টি যাচাই করতে গিয়ে মুঞ্জুরুলের বাড়িতে মজুত রাখা ৪০ বস্তা এমওপি সার পায় কৃষি অফিস সংশ্লিষ্টরা। পরে তারা বিষয়টি সাঘাটার সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করেন। তিনি ঘটনাস্থলেই উপস্থিত হয়ে অনুমতি বা অবগত ছাড়া বাড়িতে সার মজুতের অপরাধে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে মুঞ্জুরুল একজন বৈধ সার বিক্রেতা হওয়ায় বাড়িতে মজুত করা সারগুলো তার বিক্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেটি নিশ্চিত করা হয়।

সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, মুঞ্জুরুল একজন বৈধ সার ডিলার। কিন্তু কৃষি অফিসের অনুমতি ছাড়া বাড়িতে সার মজুতের দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং বাড়িতে মজুত করা সারগুলো তার বিক্রয় কেন্দ্রে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

সারা দেশ

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ময়মনসিংহের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প...

২০২৬-০৯-২৯ ১৮:৪০