সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে, সকালে মিলল নারীর ঝুলন্ত মরদেহ

রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে, সকালে মিলল নারীর ঝুলন্ত মরদেহ

ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে তার আত্মীয়ের বাড়িতে লক্ষ্মী রানী দাস (৩৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিক স্বপন অধিকারীকে (৩৮) আটক করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত অধিকারীর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লক্ষ্মী রানী দাস টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। আটক স্বপন অধিকারী টাঙ্গাইলের সখিপুর উপজেলার রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, লক্ষ্মী রানী দাস ও স্বপন অধিকারীর সঙ্গে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিল। সেই সূত্রে সোমবার (৮ জুন ) রাতে স্বপন অধিকারী তার আত্মীয়ের চিত্ত অধিকারীর বাড়িতে বেড়াতে নিয়ে আসেন ওই নারীকে। সেখানে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে সেই বাড়ি থেকে রাতে স্বপন চলে যায়। এরপরে সকালে লক্ষ্মী রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দেন প্রতিবেশীরা।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রেমিক স্বপন অধিকারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭