বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটি পার্বত্য জেলায় সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে “অনলাইন বাস টার্মিনাল (ঙইঞ)” এবং সিএনজি থ্রি-হুইলার চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি জেলার পরিকল্পনা ও নির্দেশনায় তৈরি ডিজিটাল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এডভোকেট দীপেন দেওয়ান, এমপি। অদ্য বিকাল ৩.৩০ ঘটিকায় লেকভিউ গার্ডেনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী সহ রাজনৈতিক, সাংবাদিক, মালিক ও চালক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ, রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে ঘড় ঐবষসবঃ, ঘড় জরফব সম্বলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়ায় প্রতিদিন স্থানীয় যাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক পর্যটকের এই জেলায় আগমন ঘটে। কিন্তু সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনার অভাবে যানবাহন ও চালক পর্যবেক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জ বিদ্যমান ছিল। এ প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই কার্যক্রমের আওতায় রাঙামাটি শহরে চলাচলরত সকল সিএনজি থ্রি-হুইলার ও চালকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেস প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে জেলায় নিবন্ধিত ১,৪১৬টি সিএনজি, থ্রি-হুইলার সহস্রাধিক চালকের তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার সংযুক্ত করা হবে। যাত্রী ও পর্যটকরা উক্ত কিউআর কোড স্ক্যান করে চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি তারা পরিবহন সেবার মান সম্পর্কে রেটিং প্রদান করতে পারবেন এবং যানবাহনের গতি, চালকের আচরণ বা সেবার মান নিয়ে মতামত জানাতে পারবেন। যাত্রীদের প্রদত্ত রেটিংয়ের ভিত্তিতে চালকদের সামগ্রিক মূল্যায়ন নির্ধারিত হবে, যা ভবিষ্যৎ যাত্রীদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। একই সঙ্গে যাত্রীদের মতামত বিশ্লেষণের মাধ্যমে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করা সম্ভব হবে। এর মাধ্যমে যাত্রী নিরাপত্তা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও পর্যটকবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুদৃঢ় হবে।
অন্যদিকে “অনলাইন বাস টার্মিনাল (ঙইঞ)” ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের তথ্য ব্যবস্থাপনা, যাত্রীসেবা উন্নয়ন এবং ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখা হবে। পর্যটন মৌসুমসহ সারা বছর রাঙামাটি শহরে আগত ট্যুরিস্ট বাসগুলো শহরে প্রবেশের পূর্বেই ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করবে। পাশাপাশি আগত পর্যটক ও বাস কর্তৃপক্ষকে ই-মেইল বা মোবাইল বার্তার মাধ্যমে নির্ধারিত পার্কিং সংক্রান্ত তথ্য ও নির্দেশনা প্রদান করা হবে। ইতোমধ্যে ট্যুরিস্ট বাসের ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনা চালুর ফলে বাস পরিচালনায় অধিকতর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, যত্রতত্র পার্কিং কমেছে এবং শহরের যানজট নিরসনে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি, যানজট ও অনিয়ম হ্রাস, যাত্রী হয়রানি কমানো এবং রাঙামাটি পার্বত্য জেলাকে একটি নিরাপদ, আধুনিক ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সকল পরিবহন মালিক, চালক, যাত্রী এবং গণমাধ্যমকর্মীদের এই উদ্যোগ সফল বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪