সারা দেশ
বরকলে জেলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাঙামাটির বরকল উপজেলায় মোঃ আলী নামে এক জেলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৯-২২ ১৬:৫৪
লেখক
সারা দেশ
রাঙামাটির বরকল উপজেলায় মোঃ আলী নামে এক জেলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৯-২২ ১৬:৫৪
সারা দেশ
রাঙামাটিতে বাজার ফান্ড এলাকায় দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম অবিলম্বে পূর্বের ন্যায় চালুর দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
২০২৬-০৮-২৯ ১৮:০২
সারা দেশ
রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০২৬-০৮-২৫ ১৬:৩২
সারা দেশ
পার্বত্য এলাকার টেকসই উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করা এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
২০২৬-০৮-২৩ ১৮:২৫
সারা দেশ
রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ ২ জনকে আটক করা হয়েছে।
২০২৬-০৮-১১ ২০:৪২
সারা দেশ
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৭০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০০ জনকে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
২০২৬-০৮-০৮ ২৩:০৯
সারা দেশ
সড়ক মেরামত করে বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
২০২৬-০৭-১৩ ১৯:৫৬
সারা দেশ
রাঙামাটির সীমান্তবর্তী হরিনায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়েছে হরিনা বিজিবি। জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী এ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বর্ডার গার্ড বাংলাদেশ হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে এসব ত্রান সামগ্রী তুলে দেন।
২০২৬-০৭-১৩ ১৯:৫৪
সারা দেশ
রাঙামাটির লংগদু উপজেলায় কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
২০২৬-০৬-২৯ ২১:৫১
সারা দেশ
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড: মো: জিয়াউদ্দীন রবিবার ( ২৮ জুন) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড ( কেপিএম) পরিদর্শন করেন। এসময় তিনি মিলের উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন ।
২০২৬-০৬-২৮ ১৮:৫৬
সারা দেশ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) - এর আয়োজনে রাঙামাটিতে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
২০২৬-০৬-২৮ ১৮:৫০
সারা দেশ
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম মাষ্টার মাইন্ড আইয়ুবকে রাঙামাটি থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকার জনৈক শাহআলমের বাড়িতে রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে মো: আইয়ুব(৪৫)কে গ্রেফতার করে র্যাবের সদস্যরা। গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছে র্যাব-৭ কর্তৃপক্ষ।অপরদিকে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-পিপিএম জানিয়েছেন, একজন আসামীকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে গেছে র্যাব এর টিম।গ্রেফতারকৃত আইয়ুব রাউজানের কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদলপুর সমশের পাড়া এলাকার জনৈক আব্দুল মোনাফ এর সন্তান।জানা গেছে, চলতি মাসের ১৩ জুন শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকান্ডের পর পুরো রাউজান-রাঙ্গুনিয়ার জনসাধারনের বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ও ছায়া তদন্ত শুরু করলে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দেয়।তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে র্যাব জানতে পারে যে, হত্যাকান্ডের অন্যতম হোতা আইয়ুব রাঙামাটির বাঘাইছড়িতে তার নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছে। তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে আইয়ুবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এ হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। রাউজান থানার মামলা নং- ১৪।নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।
২০২৬-০৬-২২ ০০:০৪
সারা দেশ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও সিগারেট জব্দ করা হয়েছে। ৯ জুন মঙ্গলবার মধ্যে রাতে গোপন সংবাদ পেয়ে মারিশ্যা দিঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালায় ২৭ বিজিবি মারিশ্যা জোন।
২০২৬-০৬-১০ ১৪:২৪
সারা দেশ
রাঙামাটি পার্বত্য জেলায় সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে “অনলাইন বাস টার্মিনাল (ঙইঞ)” এবং সিএনজি থ্রি-হুইলার চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি জেলার পরিকল্পনা ও নির্দেশনায় তৈরি ডিজিটাল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এডভোকেট দীপেন দেওয়ান, এমপি। অদ্য বিকাল ৩.৩০ ঘটিকায় লেকভিউ গার্ডেনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী সহ রাজনৈতিক, সাংবাদিক, মালিক ও চালক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ, রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে ঘড় ঐবষসবঃ, ঘড় জরফব সম্বলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়েছে।
২০২৬-০৫-১৬ ২০:০১
সারা দেশ
এমইউএফজি ব্যাংক লিমিটেডের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে রাঙামাটির রাঙ্গাপানিতে মোনোঘর আবাসিক বিদ্যালয়ে কুমন লানিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৫-১৬ ১৭:০৪
সারা দেশ
পর্যটন শহর রাঙামাটিতে আধুনিক ডিজিটাল সুযোগ সুবিধা নিয়ে তৈয়বিয়া আইডিয়াল স্কুলের নতুন ক্যাম্পাস উদ্বোধন। আজ ৭মে ২০২৬ ইং শনিবার সকাল ১১সাড়ে টায় শহরের প্রধান বানিজ্যিক এলাকা রিজার্ভ বাজার মসজিদ মার্কেট, ৪ আর এম শপিং কমপ্লেক্স-২ (৪র্থ তলায় আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত তৈয়বিয়া আইডিয়াল স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ-উদ্বোধন।
২০২৬-০৫-০৯ ১৯:১৮
সারা দেশ
রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের অংশ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এ নৃশংস ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
২০২৬-০৪-২৭ ২৩:০১
সারা দেশ
রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।
২০২৬-০৪-০৭ ২৩:০২