সোমবার, ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

রাঙামাটির লংগদু উপজেলায় কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন)  লংগদু হর্টিকালচার সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপকারভোগী কৃষকরা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান জানান, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরে লংগদু উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০ জন কৃষকের মধ্যে মোট ৩ হাজার ৫০০টি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি গোবর সার এবং একটি করে বাঁশের খুঁটিও প্রদান করা হয়।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির সফল বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

চারাগাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘চারা সংগ্রহ করাই শেষ নয়, এগুলো যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছ বেঁচে থাকলেই এই কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।’

আরও

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১০ জনকে পুশইন।বিজিবি ও গ্রামবাসীর বাধায় তাদের ফেরত নিয়েছে বিএসএফ

সারা দেশ

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১০ জনকে পুশইন।বিজিবি ও গ্রামবাসীর বাধায় তাদের ফেরত নিয়েছে বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিব...

২০২৬-০৬-২৯ ১৮:২৯

ফেনীর ফুলগাজীতে ঋণের টাকা শোধ করতে মামীকে হত্যা করে ভাগনে আরিফ, ৫০ ঘণ্টার মধ্যে গ্রেফতার

সারা দেশ

ফেনীর ফুলগাজীতে ঋণের টাকা শোধ করতে মামীকে হত্যা করে ভাগনে আরিফ, ৫০ ঘণ্টার মধ্যে গ্রেফতার

ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর কুয়েত প্রবাসী বিবি কুলসুম কাজল হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও একমাত্র হত্যাকারীকে ঘটনার...

২০২৬-০৬-২৯ ১৮:২৮

মেহেরপুরে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরে ডুবে রামীম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার একটি পুকুরে...

২০২৬-০৬-২৯ ১৮:২৭

নীলফামারী জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত

সারা দেশ

নীলফামারী জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন...

২০২৬-০৬-২৯ ১৮:১৬

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

সারা দেশ

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দে...

২০২৬-০৬-২৯ ১৮:১৪