মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারী সেটেলাররা। তারা নাবলুসের কুসরা গ্রামের একটি মসজিদে আগুন দিয়েছে। এছাড়া মসজিদের দেওয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ বাক্যও লিখেছে।

অপরদিকে উত্তরপূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামে সেটেলাররা ফিলিস্তিনিদের একাধিক গাড়িতে আগুন দিয়েছে।      তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনিদের গাড়িতে পাথর নিক্ষেপ ও বিভিন্ন সড়কও অবরোধ করেছিল।

ফিলিস্তিনি এক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সেটেলাররা একটি গ্রামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। ওই সময় সেখানে একটি গাড়ি আসার পর সেটিকে গ্রামে ঢুকতে না দিয়ে জোরপূর্বক ঘুরে যেতে বাধ্য করে।

গত শুক্রবার সকালে পশ্চিমতীরের তেল নামে একটি গ্রামে অস্ত্রসস্ত্র নিয়ে যায় ইসরায়েলি সেটেলাররা। ওই সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় তারা। এর জবাব দিতে এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করে। অপরদিকে ইসরায়েলিদের গুলিতে প্রাণ হারান চার ফিলিস্তিনি।

দখলদার ইসরায়েল নিহত এসব ফিলিস্তিনিকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে। যদিও তারা তাদের গ্রামে ছিলেন এবং ইসরায়েলিদের থেকে নিজেদের গ্রামকে রক্ষা করতে চেয়েছিলেন। অপরদিকে অস্ত্র নিয়ে যাওয়া ইসরায়েলিদের ভিক্টিম হিসেবে প্রচার করা হচ্ছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫