মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ থেকে আলু-পেঁয়াজ রপ্তানিতে যা জানা গেল

পশ্চিমবঙ্গ থেকে আলু-পেঁয়াজ  রপ্তানিতে যা জানা গেল

পশ্চিমবঙ্গে আলু রপ্তানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, এখন থেকে আলু-পেঁয়াজসহ সব ধরনের কৃষিপণ্য ও পশুপণ্য দেশের যেকোনও রাজ্যে বাধাহীনভাবে পাঠানো যাবে। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেই আন্তঃরাজ্য আলু রপ্তানির ওপর আগের প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিয়েছে। শুধু আলু নয়, পেঁয়াজ, খাদ্যশস্য, তেলবীজ, ফল, সবজি ও পশুপণ্য পরিবহনেও আর কোনও বাধা থাকবে না।

এ বিষয়ে জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলুসহ কোনও কৃষিপণ্য অন্য রাজ্যে পাঠানো বা রপ্তানির ক্ষেত্রে আর কোনও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না।

রাজ্য সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকারের নীতির কারণে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল। নতুন সরকার সেই অবস্থার অবসান ঘটিয়েছে। আন্তঃরাজ্য সীমান্তে কৃষি ও পশুপণ্য পরিবহনে কাউকে বাধা দেওয়া বা হয়রানি করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কৃষিনির্ভর জেলাগুলোতে বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়র দল তৃণমূল কংগ্রেস। হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের ২৫টি আসনের মধ্যে এবার ২১টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কৃষকদের আর্থিক ক্ষোভ নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শুভজিৎ সাহা বলেন, আগের সরকারের নির্দেশনার কারণে কোল্ড স্টোরেজ মালিকরা আলু মজুত করতেও আতঙ্কে ছিলেন। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন এবং বহু আলু মাঠেই নষ্ট হয়ে যায়।

তার দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ১০ লাখ মেট্রিক টন আলুর মজুত রয়েছে, যা দ্রুত অন্য রাজ্যে পাঠানো প্রয়োজন। চলতি মৌসুমে কৃষকরা উৎপাদনে কঠোর পরিশ্রম করেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি।

পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে শুক্রবার (১৫ মে) কলকাতার খাদ্য ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫