গ্রামবাসী জানান, প্রায় চার বছর আগে একই গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে সোনিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। পরে দাম্পত্য জীবনে টানাপড়েন দেখা দিলে রফিকুল সোনিয়াকে তালাক দেন। এরপর তিনি স্থানীয় মুকুল হোসেনের মেয়েকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন আগে রফিকুল গোপনে প্রথম স্ত্রী সোনিয়াকে আবার বিয়ে করেন এবং তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান।বিষয়টি জানতে পেরে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে রবিবার সকালে রফিকুলের বাড়িতে গিয়ে ভেকু দিয়ে বসতঘর ভেঙে ফেলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ি ভাঙার দৃশ্য দেখেছেন বলে জানান স্থানীয় সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দীন। তিনি বলেন, যদি প্রতারণার অভিযোগ থেকেও থাকে, তাহলে আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। নিজ উদ্যোগে বাড়িঘর ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রফিকুলের শ্বশুর মুকুল হোসেন দাবি করেন, তার মেয়েকে বিয়ের সময় রফিকুল জানিয়েছিলেন যে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু পরে গোপনে আগের স্ত্রীকে আবার বিয়ে করে বিদেশে নিয়ে যাওয়ায় তার মেয়ের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ ঘটনায় রফিকুল ইসলাম মালয়েশিয়ায় অবস্থান করায় তার কিংবা তার পরিবারের বক্তব্য জানা সম্ভব হয়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশ
প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে স্বামী, ভেকু দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে পুনরায় বিয়ে করে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা এ ভাঙচুর চালান।গতকাল রবিবার সকালে নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
আরও
সারা দেশ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন। তিনি দুপুরে পরশুরাম ও বিকালে ফুলগাজীতে বিভিন্ন প্রকল্পের উদ্বো...
২০২৬-১০-০১ ১৪:১২
সারা দেশ
বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ...
২০২৬-১০-০১ ১৪:১১
সারা দেশ
দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা
শরীয়তপুরের ডামুড্যায় দলিল টেম্পারিং করে প্রকৃত জমির চেয়ে বেশি জমি নামজারির চেষ্টার অভিযোগে জুলহাস উদ্দিন গাছা নামে এক ব্...
২০২৬-১০-০১ ১৪:১০
সারা দেশ
চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জান...
২০২৬-১০-০১ ১৪:০৯
সারা দেশ
তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উপাচার্যদ...
২০২৬-০৯-৩০ ১৭:৪৮
সারা দেশ
গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড
গাইবান্ধায় অবৈধভাবে ইউরিয়া সার আমদানি ও মজুত করে বিক্রির অভিযোগে সানোয়ার মুন্সি নামক এক ব্যবসায়ীর ১৫০ বস্তা ইউরিয়া...
২০২৬-০৯-৩০ ১৭:৩২