মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর নতুন মাইলফলক গড়বে আর্টেমিস-২

পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর নতুন মাইলফলক গড়বে আর্টেমিস-২

অ্যাপোলো মিশনের রেকর্ড ভেঙ্গে সোমবার পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর নতুন মাইলফলক গড়বে চন্দ্রাভিযানে যাওয়া আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। এ সময় চন্দ্রের পেছনের অংশ প্রদক্ষিণের সময় অন্তত ৪০ মিনিট পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন তারা। রোববার, মহাকাশযানে বসেই পৃথিবীবাসীর উদ্দেশে ইস্টার সানডের শুভেচ্ছা জানান নভোচারীরা।

ভূপৃষ্ঠ থেকে হাজার হাজার মাইল দূরে মহাকাশযানে চেপেই সতীর্থদের ইস্টার সানডের শুভেচ্ছা জানালেন আর্টেমিস-২ মিশনে থাকা নভোচারীরা। রয়টার্সের ফুটেজে ধরা পড়েছে সেই আনন্দঘন মূহুর্তের চিত্র।

সবাইকে ইস্টারের শুভেচ্ছা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা আমরা যীশুর কাছ থেকেই শিখেছি।

নিয়ন্ত্রণকক্ষে বসে নভোচারীদের প্রতি মূহুর্তের আপডেট রাখছে নাসার বিজ্ঞানীরা। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করে যাচ্ছেন চারজন। টেক্সাসের হিউস্টনে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে নাসা জানিয়েছে, সোমবার নভোচারীরা পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছাবে ও পাঁচ দশকেরও বেশি সময় আগে গড়া অ্যাপোলো ১৩ মিশনের রেকর্ড ভেঙ্গে দিতে পারবে।

মার্কিন মহাকাশ সংস্থার পূর্বাভাস, পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল দূরত্ব অতিক্রম করবে আর্টেমিস- ২ মিশনের নভোচারীরা। যা আগের অ্যাপোলো মিশনের চেয়ে ৪ হাজার মাইল বেশি।

তবে চন্দ্রাভিযানে গেলেও কৃত্রিম উপগ্রহটিতে সরাসরি পা রাখছেন না নভোচারীরা। বরং তারা ভবিষ্যৎ গবেষণা এগিয়ে নিতে চাঁদের নিকটবর্তী স্থান প্রদক্ষিণ করবে। কিন্তু কৃত্রিম উপগ্রহটির পেছনের অংশ প্রদক্ষিণের সময় ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন তারা। কেননা এই সময় চাঁদের অবস্থান মহাকাশযান ও পৃথিবীর মধ্য বরাবর থাকবে। যা রেডিও ও লেজার সংকেত পৌঁছাতে বাধা দেবে।

এর আগে ৫০ বছর আগে অ্যাপোলো মিশনের নভোচারীরা চন্দ্রাভিযানের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গতার অভিজ্ঞতা পেয়েছিল। সবশেষ ১৯৬৯ সালে নভোচারী নীল আমর্স্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের মাটিতে প্রথম পদচিহ্ন রেখে ইতিহাস গড়েন।

প্রায় ৫৪ বছর গেল পহেলা এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে যাত্রা করে আর্টেমিস- ২ মিশনের নভোচারীরা।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫