রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পচা সবজি থেকে ‘সবুজ পলিথিন’, কলাগাছে টাইলস-ঢেউটিন: প্রধানমন্ত্রীর প্রশংসায় শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক

পচা সবজি থেকে ‘সবুজ পলিথিন’, কলাগাছে টাইলস-ঢেউটিন: প্রধানমন্ত্রীর প্রশংসায় শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম (১৮) পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনশীল পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে টাইলস, ঢেউটিন ও বোর্ড তৈরির প্রযুক্তি উদ্ভাবন করে জাতীয় পর্যায়ে আলোচনায় এসেছেন। তার এই ব্যতিক্রমী উদ্ভাবনে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রোববার ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাজ্জাদুল ইসলাম তার গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি পচা সবজি থেকে তৈরি পলিথিন এবং কলাগাছের তন্তু দিয়ে তৈরি বিভিন্ন নির্মাণসামগ্রীর কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে উপস্থাপনা করেন।

প্রধানমন্ত্রী উদ্ভাবনগুলোকে দেশীয় কাঁচামালভিত্তিক পরিবেশবান্ধব প্রযুক্তির একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে উল্লেখ করে তরুণ উদ্ভাবককে গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাসও দেন।

সাজ্জাদুল ইসলাম জানান, বাজারের পরিত্যক্ত সবজি থেকে শ্বেতসার সংগ্রহ করে অ্যাসিটিক অ্যাসিড ও গ্লিসারল ব্যবহার করে তিনি পচনশীল পলিথিন তৈরি করেছেন। তার দাবি অনুযায়ী, এ পলিথিন মাটিতে এক মাস এবং পানিতে তিন মাসের মধ্যে পচে যায়। এছাড়া কলাগাছের তন্তু ব্যবহার করে তৈরি টাইলস ও ঢেউটিন পরিবেশবান্ধব, হালকা ও টেকসই।

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মোহাজেরাবাদ এলাকার কৃষক পরিবারে জন্ম নেওয়া সাজ্জাদ ২০২৪ সাল থেকে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয়দের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা ও বিনিয়োগ পেলে তার এই উদ্ভাবন দেশের পরিবেশবান্ধব শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭