মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে আবেগঘন বার্তা দিয়েছেন আফগানিস্তান স্পিনার আল্লাহ গজনফার। সোমবার ওই হামলায় ৪০০ সাধারণ মানুষের প্রাণহানি ঘটে এবং আড়াইশর মতো আহত হন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

গজনফার নিউজ১৮-কে বলেছেন, ‘সেখানকার মানুষের কাছে চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা ওই জায়গাকেও লক্ষ্যবস্তু বানাল। তারা এই মানুষগুলোকে শহীদ করল। আফগানিস্তানের মানুষদের কাছে এটা গ্রহণযোগ্য নয়।’

আফগান স্পিনার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমি জানি না তারা কী প্রমাণ করার চেষ্টা করছে। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্য করছে। আমরা এটাকে মেনে নিতে পারি না, আফগানিস্তান এটা মেনে নিতে পারে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে এটা পাকিস্তানের জন্য খুব খারাপ হয়ে যাবে।’

আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে যাওয়া গজনফার শেষে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আকুতি জানান এবং ভারতকে ‘কাছের বন্ধু’ হিসেবে অভিহিত করে বলেন, ‘ভারত আমাদের কাছের বন্ধু। আমরা এই বিষয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত হতে ও কথা বলতে চাই, যেন এসব না ঘটে। অন্য দেশগুলোর প্রতিও আমাদের এই অনুরোধ। এটা মানুষের জন্য ভালো নয়। ঠিক এখন, পৃথিবী এখন অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা কারো জন্য ভালো নয়।’ 

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫