মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পাকিস্তানকে চাপে ফেলে মধ্যস্থতা রাজি করায় যুক্তরাষ্ট্র!

পাকিস্তানকে চাপে ফেলে মধ্যস্থতা রাজি করায় যুক্তরাষ্ট্র!

মার্কিন প্রশাসনের প্রকাশ্য বক্তব্যের বিপরীতে বাস্তবে ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রই বেশি তৎপর ছিল বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন, ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে। তবে পরিস্থিতির অবনতির মধ্যে ওয়াশিংটনই সংঘাত থামাতে উদ্যোগী হয়ে ওঠে।

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম দ্রুত বৃদ্ধি এবং ইরানের রাজনৈতিক স্থিতিশীলতায় বিস্মিত হয়ে গত ২১ মার্চ থেকেই যুদ্ধবিরতির পথ খুঁজছিল ট্রাম্প প্রশাসন। এর আগেই ট্রাম্প ইরান তার শর্ত না মানলে ‘পুরো সভ্যতা ধ্বংস’ করার হুমকিও দেন।

যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছাতে যুক্তরাষ্ট্র মিত্রদেশ পাকিস্তানকে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাপ দেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান তা সহজে গ্রহণ করবে—এমনটাই ধারণা ছিল ওয়াশিংটনের।

পরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আলোচনার পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক মাধ্যমে দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রকাশ করেন। যদিও পোস্টে ভুলবশত ‘ড্রাফট’ শব্দটি থেকে যাওয়ায় নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে।

উল্লেখ্য, এর আগে মধ্যপ্রাচ্যে কাতার, কুয়েত, ওমানের মতো দেশগুলো এ ধরনের সংঘাতে মধ্যস্থতা করলেও এবার ইরানের হামলার কারণে সেই পথ সংকুচিত হয়ে পড়ে। পরে তুরস্ক, মিশর এবং পাকিস্তানের ওপরই এই দায়িত্ব বর্তায়, যার মধ্যে পাকিস্তানই শেষ পর্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫