বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘অভিভাবক নয়, ভাই হিসেবে অনুরোধ’ শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের প্রতি এমপি

‘অভিভাবক নয়, ভাই হিসেবে অনুরোধ’ শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের প্রতি এমপি

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি কর্মকর্তাদের শাসক বা অভিভাবক হিসেবে নয়, বরং একজন ‘ভাই’ হিসেবে এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সভায় সংসদ সদস্য শ্রীমঙ্গলের ভৌগোলিক ও পর্যটন গুরুত্ব তুলে ধরে বলেন, সীমান্ত এলাকা, চা-বাগান, হাওর, বন ও পাহাড়ি ছড়ায় বেষ্টিত এই উপজেলাটি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ব্যতিক্রম। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন। ফলে আইনশৃঙ্খলা রক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চ্যালেঞ্জিং। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে সংশ্লিষ্টদের কঠোর ভূমিকা প্রয়োজন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি মাদক নির্মূল, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন ও বনজ সম্পদ চুরি বন্ধ, মোটরসাইকেল ও গবাদিপশু চুরি প্রতিরোধ এবং ছিনতাই দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি দপ্তরে সময়মতো উপস্থিতি নিশ্চিত করে জনবান্ধব সেবা দেওয়ার নির্দেশনা দেন।

এ ছাড়া র‍্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ওপর জোর দেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো পেশাগত দায়িত্ব হিসেবে গ্রহণ করা হয়েছে। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কাজ করে যাবে।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি আরিফুর রহমান বলেন, এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে র‍্যাব কাজ চালিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় র‍্যাব, পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭