সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অপারেশন থিয়েটারে শাপলার মৃত্যু, পলাতক হাসপাতাল কর্তৃপক্ষ

অপারেশন থিয়েটারে শাপলার মৃত্যু, পলাতক হাসপাতাল কর্তৃপক্ষ

সাধারণ একটি টনসিল অপারেশন। পরিবারের প্রত্যাশা ছিল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ২৮ বছর বয়সী গৃহবধূ শাপলা বেগম। কিন্তু অপারেশন থিয়েটারে প্রবেশের কয়েক ঘণ্টার মধ্যেই নিথর দেহ হয়ে ফিরতে হয় তাকে। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের বাদুড়তলা প্রেসপট্টি এলাকার সারা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এ ঘটনায় চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্বজনরা।

সোমবার (১ জুন) রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, রোগীর মৃত্যুর পর হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

নিহত শাপলা বেগম সোনাতলা উপজেলার বাইগুনী এলাকার বাসিন্দা এবং রানু মিয়ার স্ত্রী।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে টনসিল অপারেশনের জন্য শাপলা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, অ্যানেস্থেশিয়া প্রয়োগের কিছুক্ষণ পরই ওটির ভেতরে চিকিৎসকদের মধ্যে অস্বাভাবিক ব্যস্ততা ও উদ্বেগ লক্ষ্য করা যায়।

একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে তাকে জরুরি ভিত্তিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে স্বজনদের দাবি, তখনই তারা বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ। পরীক্ষা করে দেখা যায়, শাপলা বেগমের হৃদস্পন্দন আর নেই।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে কান্না, আহাজারি ও ক্ষোভের সৃষ্টি হয়। স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। পরে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্বামী রানু মিয়া অভিযোগ করেন, শিবগঞ্জের বুড়িয়ারহাট এলাকার এক চিকিৎসকের পরামর্শ ও দালালের মাধ্যমে তারা ওই হাসপাতালে গিয়েছিলেন। তার দাবি, অ্যানেস্থেশিয়ার ভুল প্রয়োগ বা অতিরিক্ত ডোজের কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, “একটি সাধারণ টনসিল অপারেশনের জন্য স্ত্রীকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু অপারেশন থিয়েটার থেকেই তার লাশ বের হলো। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে বিতর্ক ও মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে নতুন এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, সারা হসপিটালে রোগীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তিনি জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এখনও কোনো চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি সাধারণ অস্ত্রোপচারের পর এমন মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ কতটা সত্য, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭