শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ওভারলোড বালুর ট্রাকে ক্ষতবিক্ষত ধোবাউড়ার সড়ক, নীরব প্রশাসন

ওভারলোড বালুর ট্রাকে ক্ষতবিক্ষত ধোবাউড়ার সড়ক, নীরব প্রশাসন

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার নেতাই নদ থেকে উত্তোলন করা বালু অতিরিক্ত বোঝাই করে ট্রাক চলাচলের কারণে ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রামীণ পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রশাসনের সামনে দিয়েই প্রতিদিন অবাধে চলাচল করছে অতিরিক্ত বালুবাহী ভারী যানবাহন।

এ পরিস্থিতিতে অতিরিক্ত বালুবাহী ট্রাকের অবাধ চলাচল বন্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক রক্ষার দাবিতে রোববার (২ আগস্ট) বিকেলে ধোবাউড়া উপজেলার বিলডোরা বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী নেতাই নদীর বালুমহাল ও বালু উত্তোলন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য ট্রাক ও লরিতে ধারণক্ষমতার অতিরিক্ত বালু বোঝাই করে সরু ও আঞ্চলিক সড়ক দিয়ে পরিবহন করা হচ্ছে। অতিরিক্ত ভারী যানবাহনের চাপে বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের কার্পেটিং ও পলেস্তারা উঠে যাচ্ছে। কোথাও কোথাও সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধোবাউড়ার গোয়াতলা এলাকায় কংস নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে যাওয়ায় বিকল্প পথে বালুবাহী ভারী যানবাহন হালুয়াঘাট সদর, গাজীরভিটা, বিলডোরা, শাকুয়াই, আমতৈল ও স্বদেশী ইউনিয়নের বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করছে। এসব সড়কের ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি বালু বোঝাই ট্রাক চলাচলের ফলে সড়কের পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশও ভেঙে পড়েছে।

এলাকাবাসীর দাবি, ওভারলোড বালুবাহী ট্রাকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সড়কের ধারণক্ষমতা অনুযায়ী যানবাহন চলাচল নিশ্চিত করতে হবে এবং ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে হবে।

তারা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষায় সড়কগুলোর ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। এতে পণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সড়ক রক্ষায় অবিলম্বে ওভারলোড বালুবাহী ট্রাকের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “ইতোমধ্যে ধোবাউড়া ইউএনও মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, যেন ওভারলোড ট্রাক এ পথে না আসে। হালুয়াঘাটের পথে আসা ১০টি ট্রাককে ইতোমধ্যে জরিমানা করা হয়েছে।”

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, “এ ব্যাপারে আমি অবগত রয়েছি। আগামীকাল থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, ধোবাউড়া নেতাই নদের ইজারাদার হারুন-অর-রশিদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯