শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি

অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি

ময়মনসিংহ সদর উপজেলার সিরতা চর বাজার থেকে কাইক্কামারী বাঁধ পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা পুনর্বিন্যাস ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (০৬ জুলাই) বিকেলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় পুনর্নির্মিত এ রাস্তার ফলক উন্মোচন করেন ময়মনসিংহ সদর (০৪) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। দীর্ঘদিনের দুর্ভোগ কাটায় উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় কৃষক আবুল হোসেন বলেন, "৩ থেকে ৪ শত মিটার রাস্তার জন্য আমগরে প্রায় ৫ কিলোমিটার ঘুইরা এই বাজারে আসতে হইতো। 

অহন সবজি ঠিকমতো বাজারে নিবার পামু, ঘুইরা বাজারে গেলে অনেক টেহা গাড়িভাড়া লাগতো, অহন অনেক টেহা সেভ হইবো। আল্লাহ এমপিরে বাঁচায়া রাখুক।" এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, "আমরা চাই চরের মানুষ শহরের মতো সব সুযোগ-সুবিধা পাক, দীর্ঘদিন এখানে কোনো উন্নয়ন ছোঁয়া ছিল না। 

আমাদের সরকার আসার পর এমপি সাহেবের মাধ্যমে চরাঞ্চলের সকল রাস্তাঘাট, স্কুল-কলেজের অভূতপূর্ব উন্নয়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" উদ্বোধন শেষে এম নিউজ ২৪-এর লাইভে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, "চরাঞ্চলের অবহেলিত ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়ন এবং কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাতকরণের লক্ষ্যেই এই রাস্তাটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। 

দীর্ঘদিন ধরে এই সামান্য রাস্তার জন্য স্থানীয় জনগণকে যে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে, তা আমি অনুধাবন করেছি। জনগণের যেকোনো সুখ-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও চরাঞ্চলের প্রতিটি কাঁচা রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।" উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে সংসদ সদস্যের কাছে তাঁদের বিভিন্ন দাবি ও সুখ-দুঃখের কথা তুলে ধরেন।

আরও

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯