রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নড়াইলের লোহাগড়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন ও কেনাবেচা বন্ধের দাবিতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় কালনা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জি এম মাহবুবুর রহমান লিটন, কে এম জীবন জিয়া এবং কে এম হাবিবুল্লাহ বেলালীসহ আরও অনেকে। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকের আগ্রাসন বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ লোহাগড়া থানার ঠিক পাশেই এই ৬ নম্বর ওয়ার্ডটির অবস্থান। পুলিশ প্রশাসনের একদম নাকের ডগায় মাদক কারবারিরা দেদারসে মাদক বিক্রি করে যাচ্ছে।"

তারা আরও বলেন, প্রশাসনের এমন নিষ্ক্রিয়তার কারণে এলাকায় দিন দিন মাদকসেবী ও অপরাধীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বক্তারা দ্রুত এই মাদক কেনাবেচা সিন্ডিকেট বন্ধে এবং এলাকার যুবসমাজকে রক্ষায় পুলিশ প্রশাসনের কঠোর ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লোহাগড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭